বেতাগী(বরগুনা)প্রতিনিধি
উপকূলীয় জনপদ বেতাগীতে গ্রামীণ সংস্কৃতির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আয়োজন করা হয় বর্ণিল ও বৈচিত্র্যময় শীতআনন্দ আড্ডা। এখানে চলে কলা পাতায় ঘন্টাব্যাপি খেজুর রসের পায়েস (সিন্নী) খাওয়ার প্রতিযোগিতা।
জানা গেছে, ৩০ জানুয়ারি রোববার বেতাগী রিপোর্টার্স ইউনিটির উদ্দোগে বৈকালিক উৎসবে মেতে উঠে মানব সেবায় নিবেদিত বেতাগী রিপোর্টার্স ইউনিটির উদীয়মান সাংবাদিক বৃন্দরা। এ উদ্যোগ যেন সময়কে উপভোগ ও জমিয়ে তোলে। উৎসবের গল্প এখানেই শেষ নয়। ক্ষুধা নিবারণের পাশাপাশি বিণোদনের লক্ষ্য হয়ে ওঠে।
সাংগঠনের সভাপতি প্রভাষক আব্দুল কাইউম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এবং সহসভাপতি মেহেদী হাসান কোয়েলের আমন্ত্রনে উৎসাহ জোগাতে এ উৎসবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাব সিনিয়র সদস্য ও বিডিসময় টুয়েন্টিফোর ডটকম প্রকাশক আবুল বাসার খান।
প্রেসক্লাব সিনিয়র সদস্য ও বিডিসময় টুয়েন্টিফোর ডটকম প্রকাশক আবুল বাসার খান বলেন, খেজুরের রস ও খেজুর গাছ আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য। অর্থনৈতিকক্ষেত্রেও প্রচুর সম্ভাবনার দ্ধার। প্রাকৃতিক দুর্য়োগেও ব্যাপক অবদান রাখছে খেজুর গাছ। সংরক্ষন ও ব্যাপকভাবে খেজুর গাছ রোপন করা দরকার।
সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী জানান, খেজুর গাছ থেকে রস, রস থেকে পিঠা-পায়েশ ও গুড় তৈরি হয়। আমাদের সমৃদ্ধ খাদ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে প্রচুর পরিমাণে খেজুর গাছের প্রতি গুরুত্ব দিতে হবে।
খেজুর গাছি মো. সোবাহান হাজি অভিযোগ করেন, খেজুর গাছের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টির সূযোগ রয়েছে। কিন্ত এ জনপদে খেজুর গাছ কেটে ইটের ভাটা তৈরি আবার সেই ইটের ভাটায় জ¦ালানী হিসেবে ব্যবহারের জন্য অবাধে খেজুর গাছ কর্তন করা হয়। ফলে দিন দিন খেজুর গাছ হারিয়ে যাচ্ছে।
বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুস সোবাহান হাওলাদার বলেন, যারা খেজুর গাছ কাটেন তারা গাছি নন। সমাজের দৃষ্টিতে তারা শিল্পী। তারা একেক জন জয়নুল কিংবা এস.এম. সুলতান। তাদের ধারালো দায়ে রয়েছে শিল্পের ছোঁয়া। তাই হারানো খেজুর গাছ কাটা গাছিদেরও ফিরিয়ে আনতে হবে।










