কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের হাট-বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক যুব ও ক্রিড়া সংঘের উদ্দ্যোগে এ মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
আজ ৩১ জানুয়ারী সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মোড়ে এ কর্মসূচির উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক যুব ও ক্রিড়া সংঘের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু’র সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বশির।
পরে উপজেলা মোড়ের রুহুল আমিন হোটেল থেকে শুরু করে কাঠালিয়া বাজারে ও বাসস্ট্যান্ড এর বিভিন্ন খাবার হোটেল, রেস্টেুরেন্ট, চায়ের দোকানে ও পথচারীদের মাঝে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক যুব ও ক্রিড়া সংঘের সাধারন সম্পাদক মোঃ অলিউল ইসলাম লিটন, সদস্য মোঃ সিয়াম হোসেন, মোঃ জাইয়ান, আব্দুল রহিম, মোঃ সজিবসহ সংগঠনের নেতকর্মীরা।











