ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে মোশারফ হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন ৫৪ ভোট পেয়ো নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি সমর্থিত আনোয়ারুল ইসলাম খোকন মোল্লা পেয়েছেন ৪৬ ভোট। জেলা আইজীবী সমিতি নির্বাচনে ১৫৫জন ভোটার সদস্যদের মধ্যে ১০০জন ভোট প্রয়োগ করেন।
ইতিপূর্বে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান রসুল সভাপতি, এ্যাড. আবুল কালাম আজাদ সহসভাপতি, যুগ্ম সম্পাদক ৩টি পদে বনি আমিন বাকলাই, কার্ত্তিক চন্দ্র দত্ত ও আল আমিন ফরাজী, সম্পাদক ভিজিলেন্স পদে মঞ্জুর হোসেন, সম্পাদক ভর্তি পদে মুঃ জাকারিয়া রহমান জিহাদ, সম্পদক লাইব্রেরী পদে সঞ্জয় কুমার মিত্র ও সদস্য ২টি পদে আঃ আলিম, আঃ জলিল নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাড. মীর রফিকুল ইসলাম আজম ।










