বিনোদন ডেস্কঃ গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরীমণি। তৎক্ষনাৎ তাঁকে দ্রুত ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করানো হয়। নির্মাতা অরণ্য আনোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিলো ছবিটির। সে অনুযায়ী মঙ্গলবার রাতেই ইউনিটে যোগ দেন পরী।
অরণ্য আনোয়ার বলেন, পরীমনি হয়তো আগেই অসুস্থ ছিলেন, কিন্তু জানতেন না। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আমরা শুটিং প্যাক আপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন, পরে শুটিং। পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তাঁর বিশ্বাস ছিলো জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার রাতে অবস্থার আরও অবনতি হয়। দ্রুত পরীকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান অভিনেত্রীর স্বামী অভিনেতা শরিফুল রাজ।
১৭ অক্টোবর গোপনে পরীমনি ও শরিফুল রাজের বিয়ে হয়। এ মাসের শুরুতে একইসংগে বিয়ে ও মা হওয়ার খবর জানান অভিনেত্রী। এরপরই দেড় বছর ক্যামেরার সামনে দাঁড়াবেন না বলে জানান পরী। পরে জানান, হাতে থাকা ‘মা’ ছবির শুটিং শেষ করেই মাতৃত্বকালীন বিরতিতে যাবেন তিনি।
সূত্রঃ বাংলা ভিশন।












