ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে মাদকসেবী ও সংন্ত্রাসী চক্রের হামলায় প্রান্তিক কৃষক মোঃ সেলিম হাওলাদার(৪০) গুরুতর আহত হয়েছে এবং সে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যন্ত্রনায় কাতরাচ্ছেন। এই ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা(২২/২০২২) দায়ের হয়েছে।
আদালতের নির্দেশে থানা পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে জানিয়েছে ঝালকাঠি সদর থানা পুলিশ। এই এলাকার বাসিন্দা ও ঢাকায় বসবাসরত ডাক্তার আমিরুল ইসলামের গ্রামের বাড়ীর জায়গা জমি চাষাবাদ ও বাড়ীর কেয়ার টেকার মোঃ সেলীম হাওলাদার।
গত ২৩ জানুয়ারি সকার ১০টায় মোঃ সেলিম হাওলাদারের বসতবাড়ীর কাছে তার ওপর এই এলাকার বেলায়েত হোসেনের পুত্র মাহফুজ ও তার সহযোগী মোঃ আলা উদ্দিনের পুত্র হৃদয় এই হামলা চালায়। ডাক্তার আমিনুল ইসলামের নার্সারী বাগানে বসে মাদক সেবনে বাধা দেয়ার আক্রসের কারণে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সেলিম হাওলাদার ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গরু কিনতে যাচ্ছিল এবং এই টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। আসামীদের মধ্যে হৃদয় ইতোপূর্বে মাদক মামলায় জেল খেটেছে। এই ঘটনায় আহত সেলিমের স্ত্রী রুনু বেগম বাদী হয়ে ২৪ জানুয়রি ২০২২ তারিখ আদালতে অভিযোগ দায়ের করে এবং আদালত পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নিদের্শ দিয়েছে।










