বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালিকাবাড়ি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালিকাবাড়ি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এক শত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ উপকরন দেয়া হয়। মো. বজলুর সহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ, বেতাগী পৌর আ’লীগ সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. উজ্জল জোমাদ্দারসহ আরো উপস্থিত ছিলেন আলহাজ¦ মতিউর রহমান মাষ্টার, আব্দুল হামিদ মাষ্টার, মো. জাকারিয়া তুহিন প্রমুখ।










