নিজস্ব প্রতিবেদক,বরিশাল :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীসহ ৬ জনকে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ নোটিশের জবাব দিতে ব্যার্থ হলে নতুন কমিটির বিরুদ্ধে আদালতে মামলা রজু করা হবে।
সোমবার (২৩ জানুয়ারী) এ্যাডভোকেট মানিক আশ্চার্যের স্বাক্ষরিত এ নোটিশ প্রধান শিক্ষকসহ বরিশাল শিক্ষা বোর্ডের পরিদর্শক, জেলা প্রশাসক ঝালকাঠি, জেলা শিক্ষা অফিসার ঝালকাঠি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি আওরাবুনিয়া মডেল হাই স্কুল ও কাঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির অভিবাক সদস্য শফিকুল ইসলাম লিটন, জাকির হোসেন ও সুখী রায়হান এ নোটিশটি প্রদান করেন ।
নেটিশে উল্লেখ রয়েছে, ম্যনেজিং কমিটির প্রবিধান মালা ২০০৯ এর ৩৩ এর (৪)ও(৫) ধারার তেয়াক্কা না করে মিটিংএর আয়োজন করা, অভিবাক ও দাতা সদস্য নির্বাচনে দূর্নীতি ও অনিয়মের আশ্রায় নেয়া,বিভিন্ন অনিয়মের মাধ্যমে কমিটি গঠন করা, মিটিংএর আলোচ্য বিষয় উল্লেখ না করা, সদস্যদের চাপ সৃষ্টিকরা এবং জনৈক আব্দুস সোবাহানকে বেআইনি ভাবে শিক্ষানুরাগী সদস্য দেখিয়ে কমিটি গঠনের চেস্টা করা হয়েছে।










