ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান ১০ অগ্নিকান্ডের ঘটনার আজ এক মাস পুর্ন হলো। এখনও নিখোঁজ রয়েছেন ৩২ জন যাত্রী। গত বছর ২১ সালের ২৪ ডিসেম্বর গভীর রাতে সুগন্ধা নদীর দিয়াকুল এলাকায় লঞ্চটি আগুনে পুড়ে যায়। এসময় দগ্ধ হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
স্বজনদের দেয়া তালিকা অনুয়ারী ৩২ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে ১৩ শিশু ১১ নারী ও ৮ জন পুরুষ রয়েছে। এদিকে এক মাসেও শেষ হয়নি নিখোঁজ ব্যক্তিদের স্বজনের ডিএনএ পরীক্ষা। আগুনে পুড়ে মৃত্যু ৪২ জনকে পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। নিখোঁজের সন্ধানে এখনো নদীর তীরে আসছেন স্বজনরা।
তদন্ত কমিটি নৌ-মন্ত্রনালয় ও ঝালকাঠি জেলা প্রশাসন তাদের প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লেগেছে বলে জনানো হয়। এ জন্য লঞ্চের স্টাফ ও কতৃপক্ষকে দায়ী করেছেন।










