ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে করোনা ভাইরাস পরবর্তী অমিক্রম সংক্রমন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি মাসে ১০ তারিখ থেকে এ পর্যন্ত ২২জন আক্রান্ত হয়েছে।
তাঁর মধ্যে গত ৩ দিনেই ১৩জন আক্রান্ত হয়েছে। জেলা প্রশাসন প্রতিদিন সকাল বিকাল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তথ্য বিভাগের মাধ্যমে নির্দেষনা জারি করেছেন কিন্তু রাস্তাঘাটে মানুষের চলা ফেরায় মাস্কসহ স্বাস্থ্য বিধি গুরুত্ব পূর্ণ বিষয়গুলি উপেক্ষা করছে সাধারণ মানুষ।
জনৈক সচেতন ব্যাক্তি মন্তব্য করেছেন মন্তব্য করেছে “এই ধরনে প্রচার প্রচারণায় মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন করা যাবে না। যতক্ষণ পর্যন্ত প্রশাসনিক পর্যায়ে লাঠির ব্যবহার করা না হচ্ছে। বুধবার পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ১৬ হাজার ৫শ জনের নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে ৪ হাজার ৬শত ৮১ জন পজেটিভ ও ১১ হাজার ৭২৮জন নেগেটিভ রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছে ৪ হাজার ৫৮৬জন। এ পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে।










