ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আগামী ২২-২৮ জানুয়ারি খুদে ডাক্তার কর্তৃক ৫-১৬ বছর বয়সি শিক্ষর্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রিফাত আহমেদ এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস।
এ্যাডভোকেসী সভায় উপজেলা পর্যায়ের শিক্ষা বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মাকর্তা ও এনজিও বিষয়ক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।










