ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আওরাবুনিয়া ইউয়িনে কালার ও বালার নামে দুইটি খাল খনন শরু হয়েছে। স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস এর আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পেরেশন বিএডিসির দুটি খাল খনন করছেন। আজ ১৫ জানুয়ারী শনিবার দুপুরে এ খাল খনন শুরু হয়। কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি ঝালকাঠি জোনের সহকারী প্র্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাল খননের ফলে এই এলাকায় কৃষি ও মৎস্যের ব্যাপক উন্নয়ন ঘটবে।










