কাঠালিয়া প্রতিনিধিঃ
আগামী ১৫ ও ২২ জানুয়ারী ২০২২ তারিখ সারাদিন বিদ্যুৎ থাকছে না ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছে কাঠালিয়া ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং লিঃ এর আবাসিক প্রকৌশলী।
ওজোপাডিকো’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর জানানো হয়েছে।
ভান্ডারিয়া-কাঠালিয়া ৩৩ কেভি সঞ্চালন লাইন নির্মাণ ও মেরামত কাজের জন্যে ঐ দুই দিন সকাল ৮.০০ টা হইতে বিকাল ৫.০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।










