জনতার খবর ডেস্কঃ ঢাকা থেকে বরিশালগামী সুরভী-৯ লঞ্চের ইঞ্জিনের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৮জানুয়ারি শনিবার রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে লঞ্চটি চাঁদপুরে অবস্থান করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে আতঙ্কে তারা এদিক-সেদিক ছোটাছুটি করছেন।
লঞ্চের তৃতীয় ২য় তলায় থাকা যাত্রী উম্মে হাবিবা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ রাত সোয়া এগারটার দিকে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর স্টাফরা আগুন নিভিয়ে ফেলেন। পরে আবার দ্বিতীয়বার লঞ্চে আগুন লাগে। পরে চাঁদপুরের মোহনপুরে নিরাপদে নামিয়ে নেয়া হয়েছে যাত্রীদের ।












