ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সি,পি,বি) ঝালকাঠি জেলা ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন সি,পি,বি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েন।
পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল বের করে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সদস্য স্বপন কুমার সেন গুপ্তর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সি,পি,বি কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড মোতালেব মোল্লা, সি,পি,বি বরিশান জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সি,পি,বি ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস রহি প্রমুখ। এসময় বক্তারা বলেন,ভাত কাপড়ের আন্দোলনে সকলকে এক হতে আহবান জানান।
স্বাধীনতার ৫০ বছর হলেও কৃষকের ফসলের ন্যায্য মূল্য পায় না। দুঃশাসন হঠাও,ব্যবস্থা বদলাও,বিকল্প গড়ো,সমাজতন্ত্রের লক্ষ্যে বিল্পবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার করো।










