ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি প্রতিনিধি, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মু. শামসুল ইসলাম চাঁদ এর ১৬তম মৃত্যু বার্ষিকী।
তার মৃত্যু বার্ষিকীর এই দিনে তার পরিবার দোয়া ও মোনাজাততে পাশাপাশি ঝালকাঠির সাংবাদিক সমাজের সকলে দোয়া ও প্রার্থনার মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বিগত ২০০৭ সালের ৮ জানুয়ারি প্রেসক্লাবের সাবেক সভাপতি `সাংবাদিকতা অঙ্গনের প্রথিকৃৎ’ সকলের প্রিয় চাঁদ স্যার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
ঝালকাঠির আদি বাসিন্ধা মরহুম শামসুল ইসলাম চাঁদ ১৯৪৪ সনের ১ জানুয়ারি জন্ম জন্মগ্রহন করেন। ১৯৬৭ সনে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে তিনি একাধারে দীর্ঘ ৪০ বছর সাংবাদিকতায় যুক্ত থেকে জেলার সর্বস্তরের মানুষের কল্যানে নি:স্বার্থ ভূমিকা রেখেছেন।
ঝালকাঠি প্রেস ক্লাবের প্রতিষ্ঠার পর তিনি ২০ বছর সাধারণ সম্পাদক পদে ও ১১ বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে মূল স্থানীয় সাংবাদিকতা ও সাংবাদিকদের জন্য শিক্ষনীয় দায়িত্ব পালন করেন। মরহুম শামসুল ইসলাম চাঁদ শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি একাধারে কবি, সাহিত্যিক, সংস্কৃতিজন ও সংগঠক হিসাবে আমৃত্যু নিবেদিন প্রান ছিলেন।










