নিজস্ব প্রতিবেদক, বরিশাল॥ বরিশালে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রববার (৭ জানুয়ারী) সকালে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, এনডিসি নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, বিসিবিব পরিচালক আলমগীর খান আলো প্রমূখ।
অনুষ্ঠানে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে ২৪ হাজার টাকা করে ৫ লক্ষ ৭৬ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।










