উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে জেলা আওয়ামী লীগ । বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বৃহস্পতিবার (৬ জানুয়ারী) এসএম জামাল হোসেনকে সভাপতি ও মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয় হয়েছে।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র উপস্থিতিতে ২০১৯ সালের ০৭ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সর্ব-সম্মতিক্রমে এসএম জামাল হোসেন সভাপতি ও মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে সাধারণ সম্পাদক মনোনীত হন। করোনার কারণে বিলম্বিত হওয়ায় দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করেছে জেলা কমিটি।










