কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় ভাবনা বড়াল নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
আজ ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য আওরাবুনিয়া গ্রামের স্বামীর বাড়ী থেকে ভাবনা বড়ালের মরদেহ উদ্ধার করা হয়। ভাবনা বড়াল (৪৭) মধ্য আওরাবুনিয়া গ্রামের গোপাল বড়ালের স্ত্রী।
স্বজন ও স্থানীয়রা জানান, মধ্য আওরাবুনিয়া গ্রামের গোপাল বড়ালের স্ত্রী ভাবনা বড়ালকে বুধবার রাত থেকে নিখোঁজ ছিলো। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাগানে একটি কড়াই গাছের সাথে ঝুলান্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কাঠালিয়া থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে।










