ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের ২০২০-২০২৪ দ্বি-বার্ষিক মেয়াদে ঝালকাঠির বিশিষ্ট ব্যবসায়ী মুঃ মনিরুল ইসলাম তালুকদার সভাপতি ও আলহাজ¦ ফেরদৌস আহমেদ টিটু সিনিয়র সহ-সভাপতি ও মো: রেজওয়ান সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। কার্য্যকরী পরিচালনা পরিষদের ১৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় নির্বাচনের বিজয়ী প্যানেল ঘোষনার পর ১৮ সদস্য বিশিষ্ট পরিচলনা পর্ষদের মধ্য থেকে সভাপতি ও সহ-সভাপতি উপস্থিত পরিচালকদের সর্ব সম্মত ও কন্ঠ ভোটে প্রস্তাব এর মধ্য দিয়ে এই সভাপতি ও সহ-সভাপতিদ্বয় নির্বাচিত করা হয়।
এই পরিচালনা পরিষদের পরিচালকরা হচ্ছেন অশোক কুমার বনিক, আলহাজ¦ খলিলুর রহমান, মোঃ লুৎফর রহমান, জয়ন্ত কুমার সাহা, মো: রিয়াদ হাসান মাহমুদ, পরান কর্মকার, মো: আনোয়ার হোসেন খান, মঞ্জুর মোর্শেদ লিটু, সৈয়দ মো: সালাউদ্দিন, সুশান্ত বনিক, মো: জাকির হোসেন তালুকদার,মো: ইসতিয়াক আহম্মেদ পারভেজ, মো: নুরুজ্জামান লিটন, সৈয়দ আবু শাহান অপু ও মাহাবুবুল হক দুলাল। ঝালকাঠি সরকারী কলেজের প্রভাষক মো: রফিকুল ইসলাম নির্বাচন বোর্ডের আহ্বায়ক করে , একই প্রতিষ্ঠানের প্রভাষক সুমন কুমার ও সরকারী মহিলা কলেজের প্রভাষক মো: ইয়াকুব হোসেন নির্বাচন বোর্ডের সদস্য। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট নিবার্চন আপিল বোর্ডের আহবায়ক করা হয়েছে সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড: মো: শামিম আহসানকে ও এই বোর্ডের অন্য ২ জন সদস্য হচ্ছেন সরকারী কলেজের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম ও প্রভাষক মাসুম বিল্লাহ।
মু: মনিরুল ইসলাম তালুকদার সভাপতিপদে নির্বাচিত হওয়ার পরে তার শুভেচ্ছা বক্তব্যে তিনি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাজনীতির প্রান পুরূষ জননেতা আলহাজ¦ আমির হোসেন আমুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঝালকাঠির সকল শ্রেনির ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ছোট বড় সকল ব্যবসায়ীকে সমান চোখে দেখে ঝালকাঠির ঐতিহ্যবাহী এই ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মান মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার কাজ করবে বলে জানান।










