কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় ঈসা নামের এক শিশুর মাথায় গাছ থেকে নারিকেল পড়ে মৃত্যু হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর রবিবার দুপুর ১২টায় মা খাদিজা সন্তান ঈসা (১৪ মাস) কে নিয়ে বাড়ীর উঠানের নারিকেল গাছের নিছে রোদে বসেছিল। হঠাৎ গাছ থেকে একটি নারিকেল শিশুটির মাথায় পড়ে। পরে স্বজনরা প্রথমে ঈসাকে আমুয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল ৫টায় ঈসার মৃত্যু হয়।
এ বিষয় আমুয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাহাফুজুর রহমান জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঈসা উপজেলার আমুয়া ইউনিয়নের মোল্লাখালী গ্রামের মোঃ শহীদুল ইসলাম এর ছেলে। খাদিজা তার শিশু সন্তান ঈসাকে নিয়ে বাবা আবু বক্কর খলিফার বাড়ী আমুয়া গ্রামে বসবাস করত। শিশু ঈসার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।










