ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে যাত্রী বোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পতিত লঞ্চটি পরিদর্শন ও অগ্নিকাণ্ডে চিকিৎসাধীনদের খোঁজ খবর নিতে ঝালকাঠি আসছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
এছাড়াও তিনি ২৪ ডিসেম্বর শুক্রবার এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পৃথক শোক বার্তায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।










