মোঃ শাকিল আহমেদ
বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনায় বামনা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় বামনা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খন্দকার নজরুল ইসলাম, ডেরেক্টর কালব ঘ অঞ্চল। বিশেষ অতিথি ছিলেন মো. এমাদুল হক, সমবায় কর্মকর্তা, বামনা, বরগুনা।
সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।
বার্ষিক সাধারণ সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।