কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আছর নামাজবাদ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কাঠালিয়া বন্দর জামে মসজিদ এ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, জেলা পরিষদ সদস্য এস এম ফয়েজুল আলম ফিরোজ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল কাদের। শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন।










