বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনায় শেখ জামাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থপনের দাবিতে প্রধান মন্ত্রীর নিকট ডিও লেটার হস্তান্তর করলেন, বরগুনা ১ আসনের মাননীয় সাংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
বরগুনা জেলার মানুষদের বহুকাঙ্খিত একটি স্বপ্ন হচ্ছে, এ জেলায় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। এর মাধ্যমে জেলার ছেলেমেয়েরা নিজ জেলাতেই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবে।
এ স্বপ্ন বাস্তবায়নের পথটা সুগম করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো ছেলে শহীদ শেখ জামালের নামে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট নিজ হাতে ডিও লেটার হস্তান্তর করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গতকাল সংসদ অধিবেশন চলাকালীন সময়েই তিনি এ ডিও লেটারটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন। ওইসময়ে মাননীয় প্রধানমন্ত্রীও সংসদ সদস্যকে এই বলে আশ্বস্ত করেছেন যে, প্রস্তাবটি তিনি সদয়দৃষ্টিতে বিবেচনা করবেন।
উল্লেখ্য যে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের এই নামকরণটি (শহীদ লেফট্যানেন্ট শেখ জামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু করেছেন।










