ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভুমি রিফাত আরা মৌরি, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী উপস্থিত ছিলেন।
১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। তবে মাঝেমাঝে গরু চুরি, সিধেল চুরি এবং স্কুল কলেজে নারী শিক্ষার্থীদের বিভিন্ন ইভটিজিং ও যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ে আলোচিত হয়েছে।










