জনতার খবর ডেস্কঃ ৫ সিটি নির্বাচনে দলগতভাবে না এলেও বিএনপির অনেক প্রার্থী ঘোমটা পরে অংশ নেবে বলেও জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকটি জেলার জনপ্রতিনিধি ও নেতাদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ঘোমটা পরে নির্বাচনে আসা বিএনপির রাজনীতির আরেক ভন্ডামী। এসময় ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে বিএনপির ৩০টি সিটও জুটবে কিনা, তা ভেবে নির্বাচন বানচালের চক্রান্তে নেমেছে দলটি। তাই আগামী নির্বাচনে বিএনপির অপরাজনীতিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়াই আওয়ামী লীগের টার্গেট বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালনে বঙ্গবন্ধুর উল্লেখ না থাকার কঠোর সমালোচনাও করেন ওবায়দুল কাদের।












