ভারতের কেরল ও কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে এই বিশেষ রীতির চল রয়েছে। সম্প্রতি ইউটিউবার অ্যানি অরুণ এই বিশেষ রীতির কথা তার ব্লগে জানান। এই অদ্ভুত বিয়ের পাত্র হলেন চাঁদাপ্পা ও পাত্রী শোভা।
মৃত ব্যক্তির বিয়ে হলেও বিয়ের আচার-অনুষ্ঠানের কোনো রকম কমতি ছিল না। বিয়ের অনুষ্ঠানটির আয়োজন করতে প্রথমে পাত্রপক্ষ বয়সে ছোট এমন পাত্রীকে খুঁজতে শুরু করে।
পাত্রী পছন্দ হলে দুই পরিবারের সদস্য একে অন্যের বাড়িতে গিয়ে বিয়ের পাত্র-পাত্রীকে রীতি অনুযায়ী আশীর্বাদ করে আসে। করা হয় বস্ত্রদানও।
মৃত ব্যক্তির বিয়ের দিন বলে কেউ কিন্তু দুঃখী থাকে না সেদিন। বরং সবাই খুব সাজগোজ করে। থাকে ভালো খাবার-দাবারের আয়োজনও। মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও শান্তি জানাতে এই বিশেষ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই বিয়ে অনুষ্ঠানের একটি বিধিনিষেধ হলো অবিবাহিত এবং শিশুরা সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে না।
সূত্র: আনন্দবাজার পত্রিকা












