দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রিয় কার্যালয় থেকে এ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
যে তিনটি আসনের জন্য সাকিব আল হাসান মনোনয়ন ফরম তুলেছেন, সেগুলো হল- ঢাকা-১০, মাগুরা-১ এবং মাগুরা-২।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথমদিনেই ১ হাজার ৬৪টি দলীয় মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ।












