খেলা ডেস্কঃ কাতারে মেসিকে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে। মেসি নিজে অবশ্য তেমনকিছু ভাবছেন না। ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বাতিলের কথাও বলছেন না তিনি।২০২৬ বিশ্বকাপ নিয়ে কোন ভাবনায় নিমগ্ন হবেন মেসি, তা আপাতত সময়ের হাতেই থাকছে।
তবে কাতার বিশ্বকাপ নিয়ে ভাবনা আড়াল করছেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। গ্রুপ সি-তে সৌদি আরব, পোল্যান্ড এবং মেক্সিকোকে পেয়েছে আর্জেন্টিনা। সহজ প্রতিপক্ষ পেলেও আলবিসেলেস্তেদের সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে বেশ সাবধানী তিনি, ‘এখানে কোনো সহজ প্রতিপক্ষ নেই। পুরো বিশ্বকাপটাই কঠিন হতে চলেছে।’












