• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Friday, July 31, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বাংলাদেশ

১৫ ‘সাহেবের’ নিয়ন্ত্রণে ২০০ কোটি টাকার শুঁটকির বাজার

জনতার খবর প্রকাশক জনতার খবর
November 22, 2021
in বাংলাদেশ
A A
১৫ ‘সাহেবের’ নিয়ন্ত্রণে ২০০ কোটি টাকার শুঁটকির বাজার

ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

জনতার খবর ডেস্কঃ  অক্টোবরের শেষের দিক থেকে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। এ মৌসুমকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের দুবলার চরে জড়ো হয়েছেন ১০ হাজারের অধিক জেলে-মহাজন। সাগর থেকে লইট্যা, ছুরি, পোয়া, খলিশা, ভেদা, চিংড়ি, ইছা, রূপচাঁদাসহ শতাধিক প্রজাতির মাছ সংগ্রহ করে সেগুলো রোদে শুকিয়ে শুঁটকি করবেন তারা। এরপর সে শুঁটকি চলে যাবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ অঞ্চলের শুঁটকি রপ্তানি হয় বিদেশেও।

স্থানীয়রা বলছেন, পাঁচ মাস সময়ে এ পল্লীতে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হয়। শুঁটকির বড় বাজার হলেও ১৫ সাহেবের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে দুবলার চরের পল্লী। প্রত্যেক মৌসুমে তিন কোটি টাকার অধিক রাজস্ব আদায় হলেও বাজার সম্প্রসারণ ও নিয়ন্ত্রণে নজরদারি নেই বাণিজ্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর। শুটকি পল্লীতে ১৩ মৎস্য আহরণ, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ কেন্দ্র গড়ে উঠলেও এখানে অবহেলিত জেলেরা।

জেলেরা জানান, শুঁটকির মৌসুম এলেই মোংলা, রামপাল, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল এমনকি চট্টগ্রাম উপকূলের জেলেরা দুবলার চরে চলে আসে। সাগর থেকে শতাধিক প্রজাতির মাছ ধরে তিন-চার দিন রোদে শুকিয়ে তারা শুঁটকি তৈরি করেন।

খুলনা ডুমুরিয়া এলাকার জেলে ইউসুফ শেখ বলেন, আগামী পাঁচ মাস দুবলার চরে অবস্থানের অনুমতি মিলেছে। সে কারণে চরে অস্থায়ী বসতি গড়ে তুলেছি। প্রয়োজনীয় খাবার-পথ্য সঙ্গে নিয়ে এসেছি। জীবনের ঝুঁকি নিয়ে আগামী পাঁচ মাস সাগর পাড়ে অবস্থান করতে হবে।

আরো দেখুন

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

নাম প্রকাশ না করার শর্তে এক জেলে বলেন, দস্যু মুক্ত হলেও আমরা ‘সাহেব’ মুক্ত নই। সরকারি-বেসরকারি সাহেবরা নানান কায়দায় আমাদের শোষণ করে থাকেন। দাদন ছাড়া আমরা সাগরে আসতে পারি না। কাঁচামাছ বিক্রিসহ নানা কৌশলে জেলে-মহাজনরা আমাদের কাছ থেকে টাকা আদায় করেন।

তিনি বলেন, যে মাছ বাজারে প্রতি কেজি সাড়ে ৭০০ টাকা সে মাছ ওই সাহেবদের নির্ধারিত মাহাজনের কাছে ২৫০ টাকায় বিক্রি করতে হয়। বাজারে যে মাছ বিক্রি হয় ৫০০ টাকা আমাদের তা বিক্রি করতে হয় ২০০ টাকায়।

তবে রামপাল এলাকার জেলে-মহাজন শেখ আবু তাহের বলেন, দুবলার চরে আমি ২৬-২৭ বছর ধরে মাছ ধরতে আসি। সাহেবদের সহযোগিতা ছাড়া সাগরে আসা অধিকাংশ জেলের পক্ষে সম্ভব নয়। জেলে-মহাজনরা সাহেবদের কাছ থেকে ৪-৫ খাতে দাদন নেন।

তিনি বলেন, যে যাই বলুক; সাহেবরা না থাকলে সাগরে পাঁচটা ট্রলার ভাসানো আর ৪২ জন লোক নামানো আমার মতো মানুষের পক্ষে কোনো দিনই সম্ভব হতো না।

বন বিভাগ সূত্র জানায়, ১০ হাজার টাকা দিয়ে সাগরে মাছ ধরার জন্য বন বিভাগ থেকে লাইসেন্স নিতে হয়। প্রতি বছর সাড়ে ৭০০ টাকা ফি দিয়ে লাইসেন্স নবায়ন করতে হয়। প্রতিবারের ন্যায় চলতি বছরও মাত্র ১৫ ব্যবসায়ীর মধ্যে লাইসেন্স প্রদান সীমাবদ্ধ রেখেছে। এ ১৫ জন ব্যবসায়ী নির্ধারণ করবে কে দুবলার চরে বসতি স্থাপন করতে পারবেন। এ ব্যবসায়ীদের অধীনে থেকে ৯৮৫ জন মহাজন আর ১০ হাজারের অধিক জেলেকে মৌসুমের পাঁচ মাস চলতে হবে।

সূত্র জানায়, কামাল উদ্দিন আহমেদ, আফিয়া বেগম, খান শফিউল্লাহ, শেখ মইনুদ্দিন আহমেদ, আরিফ হোসেন, রেজাউল শেখ, এবিএম মুস্তাকিন, ইদ্রিস আলী, হাকিম বিশ্বাস, জালাল উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ, বেলায়েত সরদার, কামরুর নাহার, শাহানুর রহমান ও আসাদুর রহমানের অনুমোদন রয়েছে সাগরে মাছ ধরার।

সূত্র আরও জানায়, প্রতি কেজি শুঁটকি থেকে বনবিভাগ পাঁচ টাকা ৭৫ পয়সা রাজস্ব আদায় করে। ২০১৮-১৯ অর্থ বছরে দুবলার চরে শুঁটকি সংগ্রহ করা হয়েছে ৪১ হাজার ৫৪ টন। ওই বছর ১৬৪ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়। আর শুঁটকি থেকে বনবিভাগ রাজস্ব আদায় করে দুই কোটি ৪৭ লাখ টাকা।

একইভাবে ২০১৯-২০ অর্থ বছরে শুঁটকি আহরণ করা হয়েছে ৪৪ হাজার ৭১৩ টন। ওই বছর লেনদেন হয় ১৭৮ কোটি ৮৫ লাখ টাকা। ওই পরিমাণ শুঁটকি থেকে বনবিভাগ তিন কোটি ১৭ লাখ টাকা রাজস্ব আদায় করে।

গত ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন কোটি ২০ লাখ টাকা। কিন্তু মাছ আহরণের পরিমাণ বেশি হওয়ায় রাজস্ব আদায়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় তিন কোটি ২২ লাখ টাকা আর বাজার পৌঁছায় ২০০ কোটি টাকায়। চলতি বছর সে তিন কোটি ২২ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের হিসাব বিভাগের কর্মকর্তা সত্যজিৎ সাহা বলেন, চলতি বছর দুবলার চরে জেলেদের জন্য ৯৮৫ ঘর ও ৬৬ ডিপো তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। জেলেদের প্রত্যেকটা ঘরপ্রতি ১০০ টাকা ও ডিপোপ্রতি ২০০ টাকা রাজস্ব আদায় করা হয়।

দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, গত তিন বছর ধরে সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি বন্ধ রয়েছে। অনেকটা স্বস্তি নিয়ে সাগরে মাছ ধরছেন জেলেরা। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ২৬ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত শুঁটকি পল্লীতে অবস্থানের জন্য জেলেদের অনুমোদর দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় সম্ভব হবে বলে আশাবাদী তিনি।

সূত্রঃ জাগো নিউজ।

Tags: ১৫ ‘সাহেবের’ নিয়ন্ত্রণে ২০০ কোটি টাকার শুঁটকির বাজার
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

September 12, 2025
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

August 7, 2025
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

August 4, 2025
ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

August 3, 2025
আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

August 2, 2025
মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

August 1, 2025

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

কাঠালিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করলেন এমপি রফিকুল ইসলাম জামাল

কাঠালিয়ায় শহীদ রাকিবের মায়ের কাছে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ছাত্রদল

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার

আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার

July 31, 2026
ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

July 31, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত