বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে ১৫০ পিচ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি খয়রাবাদ ব্রীজের নীচে একটি বসত ঘর থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, কর্ণকাঠির মোঃ বাবুল হাওলাদারের ছেলে মোঃ বাদল হাওলাদার , একই এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম অপু, ও নগরীর মোল্লা সড়কের খলিফা বাড়ীর শুক্কুর খলিফার ছেলে আল আমিন খলিফা।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করছে বরিশাল মেট্টোপলিটন পুলিশের মিডিয়া সেল।










