জনতার খবর ডেস্কঃ আওয়ামী লীগ হিন্দুদের দল, ভারতের চর এসব ট্যাবলেটে এখন আর কাজ হয়না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা নির্বাচন এলেই এই ট্যাবলেট নিয়ে হাজির হন। ০১ জুন শুক্রবার বিকেলে নগরীর প্রবর্তক মোড়ে রথযাত্রা উপলক্ষ্যে ইসকন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জনান, দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, সাপের মতো ছোবল মারার চেষ্টাও চালাচ্ছে। আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূলে বদ্ধ পরিকর বলেও মন্তব্য করেন তিনি।












