রামপাল প্রতিনিধিঃ ঝাড়ফুঁক এবং তাবিজ করে স্বামীর সংসার ফেরত দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেছে ভন্ড ওঝা। ভন্ড ওঝার নাম ফরহাদ ফকির। সে রামপালের কালিকাপ্রসাদ গ্রামের মৃত মমিন ফকির-এর ছেলে। এই ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে রামপাল থানায় ধর্ষণ মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওঝাকে আটক করেছে পুলিশ।
পুলিশ এবং অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বুধবার ভুক্তভোগী গৃহবধূ তার মাকে সংগে নিয়ে কালিকাপ্রসাদ গ্রামে ওই ভন্ড ওঝার বাড়িতে যায়। এই সময় ওই ওঝা তাকে ঝাড়ফুঁক এবং তাবিজ করে স্বামীকে ফেরত এনে দেওয়ার কথা বলে তার মাকে ঘরের বাইরে যেতে বলে। তার মা ঘরের বাইরে গেলে দরজা বন্ধ করে ওঝা গামছা দিয়ে ওই গৃহবধূর মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধূর গোঙ্গানির শব্দে তার মা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে তার স্বামী ইউসুফ গাজী, ভন্ড ওঝা ও তার স্ত্রী রিজিয়া বেগম-এর বিরুদ্ধে মামলা দায়ের করে।
রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা অভিযান চালিয়ে ভন্ড ওঝাকে আটক করে কোর্টে পাঠিয়েছি। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
সূত্রঃ বাংলা ভিশিন।










