জনতার খবর আন্তর্জাতিক ডেক্সঃ অবশেষে সৌদি আরবে বিদেশিদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে। দেশটির সরকার বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইন অনুমোদন দিয়েছে। দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এক আদেশে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন।
সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।












