শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় বুধবার (১৪ আগস্ট) ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এর আগে, মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করে কোস্ট গার্ড। আটকের পর গতরাতেই তাদের নেয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। পুলিশ জানিয়েছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় দু’টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।












