খেলা ডেস্কঃ সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছিল টাইগাররা। এরপর দেশে একপ্রকার অপ্রতিরোধ্যই হয়ে উঠেছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে ৭ বছর পর সেই ইংলিশদের বিপক্ষেই সিরিজ হেরেছে বাংলাদেশ।
জস বাটলারের দলের সামনে সুযোগ ছিল স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়ার। কিন্তু এক সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে ৫০ রানে জিতল বাংলাদেশ।












