• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, July 15, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

জনতার খবর প্রকাশক জনতার খবর
June 19, 2023
in বরিশাল, সারাদেশ
A A
সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন
5
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

আরো দেখুন

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর “সমতা” পেনশন স্কিম চালুর শুভ উদ্বোধন

ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা, বরগুনা প্রতিনিধি।
বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ৭১ টিভি ও মানবজমিনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের  সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পাথরঘাটা উপজেলায় কর্মরত সব সাংবাদিকরা।
বেলা সাড়ে ১১ টায় সোমবার (১৯জুন) পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব  চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টিতে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতারা অংশ নেন। পরে পাথরঘাটা প্রেসক্লাবে পৃথক প্রতিবাদ সভা করা হয়েছে।
এ সময় বক্তব্য দেন- পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, নজমুল হক সেলিম, শফিকুল ইসলাম খোকন, আরিফুর রহমান,ইমাম হোসেন নাহিদ, অমল তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে যতবড় প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন তাদের সর্বোচ্চ বিচার এবং শাস্তির দাবি জানাচ্ছি। এই বর্বরোচিত ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে আমরা সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে আসবে এমন আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকরা বলেন, আসামিরা তো গ্রেফতার হলো। পিছনের অভিজ্ঞতা দিয়ে মনে হচ্ছে এই প্রভাবশালী আসামিরাও আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে আসবে। আমরা চাই দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩ টার দিকে তার মৃত্যু হয়।
নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত প্ল্যানমেকার চেয়ারম্যান বাবুসহ ১২ জনকে আটক করা হয়েছে।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে কশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
নিহত সাংবাদিক নাদিম বাংলানিউজের জামালপুর করেসপন্ডেন্ট ও একটি বেসরকারি টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।
বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুর অপকর্ম নিয়ে নিউজ করার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি নাদিমের স্বজনদের।
মৃত্যুর আগে নাদিম নিজেও হামলার শঙ্কা প্রকাশ করেছিলেন। এর আগে গত ১০ মে ইউপি চেয়ারম্যান বাবুকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। এ নিয়ে বাংলানিউজে ‘দুইবার বিয়ের পরও সন্তান-স্ত্রীকে অস্বীকার করছেন ইউপি চেয়ারম্যান!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পরে ১৪ মে তার স্ত্রীর বক্তব্য নিয়ে ‘আমি আমার স্বামী চাই, একসঙ্গে সংসার করতে চাই’ শিরোনামে বাংলানিউজে আরও একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ২০ মে সাবিনা ইয়াসমিন তার স্বামী মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার অথবা পদ থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করেন। বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ নিয়েও বাংলানিউজে ‘আ.লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
এর আগে, গত ১৪ মে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে জামালপুরের নাদিমসহ চার সাংবাদিকের নামে মামলা করেন সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবু। ৩০ মে আদালত মামলাটি খারিজ করে দেন।
নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সংবাদ প্রকাশকে কেন্দ্র করে নাদিমের ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। আগেও তিনি নানাভাবে তাকে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই তাকে হত্যা করেছেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এরও আগে গত ১১ এপ্রিল হামলার শিকার হয়েছিলেন নাদিম। তখন তিনি জানিয়েছিলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের সমর্থকরা এ হামলা করেন। গত ১০ জানুয়ারি ‘বকশীগঞ্জে আ. লীগের কমিটিতে রাজাকারের সন্তান, মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে হামলার শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর “সমতা” পেনশন স্কিম চালুর শুভ উদ্বোধন

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর “সমতা” পেনশন স্কিম চালুর শুভ উদ্বোধন

July 12, 2026
ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

July 12, 2026
ঝালকাঠিতে পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অটো রিকশা বিতরণ

ঝালকাঠিতে পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অটো রিকশা বিতরণ

July 12, 2026
কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

July 12, 2026
ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

July 9, 2026
রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন, সম্মাননা পেলেন সেরা বিক্রেতারা

ঝালকাঠিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

July 9, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর “সমতা” পেনশন স্কিম চালুর শুভ উদ্বোধন

ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অটো রিকশা বিতরণ

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর “সমতা” পেনশন স্কিম চালুর শুভ উদ্বোধন

ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর “সমতা” পেনশন স্কিম চালুর শুভ উদ্বোধন

July 12, 2026
ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

July 12, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত