ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন¦য়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু, এমপি বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের করানে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাংলাদেশে এখনও বাজার ব্যবস্থাসহনীয় পর্যায়ে রয়েছে।
মূল্যবৃদ্ধির এই কারণ সরকারের কোন ব্যার্থতা বা সরকার নিজে দাম বৃদ্ধি করে নাই। কিন্তু আমাদের দেশের কিছু রাজনৈতিক দল সরকারের উপর দায় চাপিয়ে চাঁপাবাজি বক্তব্য প্রদান করছে। এখন বিএনপি তাদের নেতাদের বক্তব্যে পাকিস্তান প্রীতি প্রকাশ পাচ্ছে। আগামী নির্বাচনের মধ্যদিয়ে বিএনপির মাথায় চেপে থাকা পাকিস্তানি ভুত তাড়াতে হবে।
তিনি শনিবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী মৎস্য লীগের কেন্দ্রিয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান সম্মেলনের উদ্বোধক ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লহ পনির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, মোঃ ইউনুস প্রমূখ বক্তব্য রাখেন। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান, খান আরিফুর রহমান পৌরমেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।










