ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক রায় এর সেজো ভাই দুলাল রায় (৬৩) বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টায় ঢাকার সাভারের আশুলিয়া এলাকার কর্মস্থলের বাসায় পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাভারের পৌরশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হযেছে। সে সাভারের একটি বেসরকারি ফার্মে কর্মরত ছিলেন।মৃত্যু কালে স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।










