ঝালকাঠি প্রতিনিধি:
গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন, শাপলা চত্বরে আলেম হত্যা, গণ অভ্যূত্থানে হাজারো ছাত্র-জনতা ও শিশু হত্যার নির্দেশদাতা উল্লেখ করে স্বৈরাচার খুনি শেখ হাসিনার ফাঁসির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার সকালে শহরের আমতলা রোডস্থ দলীয় কাযালয়ের সামনে দিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ১৫ বছরের শেখ হাসিনার নির্দেশে নেতৃত্বে সারাদেশে অগনিত মানুষকে গুম আর খুন করা হয়েছে। শাপলা চত্বরে আলেমদের হত্যা করা হয়েছে। গণ অভ্যূত্থানে হাজারো ছাত্র-জনতা ও শিশু হত্যার নির্দেশদাতা উল্লেখ করে স্বৈরাচার খুনি শেখ হাসিনার ফাঁসির দাবি করেন তারা।










