• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Friday, September 25, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ রাজশাহী

শিক্ষিকাকে স্কুলে প্রকাশ্যে কান ধরে ওঠবস

জনতার খবর প্রকাশক জনতার খবর
August 26, 2022
in রাজশাহী, সারাদেশ
A A
শিক্ষিকাকে স্কুলে প্রকাশ্যে কান ধরে ওঠবস

ছবিঃ সংগৃহীত।

9
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

রাজশাহীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে। ২৪ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পবা উপজেলার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষিকা রাজশাহী নগরীর হড়গ্রাম রায়পাড়া এলাকার বাসিন্দা। ২০০৮ সাল থেকে তিনি হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। ২০০৬ সাল থেকে শিক্ষকতায় যুক্ত হন তিনি। ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

ভুক্তভোগী শিক্ষিকা জানান, প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বিদ্যালয়ে এসেছিলেন। এ দিন সরকারি বিদ্যালয়ের শিক্ষক স্বামীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে এসেছিলেন প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসি। অন্যান্য শিক্ষকরাও ছিলেন। শিক্ষার্থীরাও ছিল ক্যাম্পাসে।

ফেসবুকে ছবি দেওয়া নিয়ে সবার সামনেই তাকে তিরস্কার করেন প্রধান শিক্ষক। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বাবা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজকে ডেকে আনেন। আব্দুল আজিজ তাকে কান ধরে ওঠবস করতে বাধ্য করেন। এর আগে তাকে গালাগাল দেন, মারতেও উদ্ধত হন।

আরো দেখুন

বামনায় উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

কাঠালিয়ায় সাংবাদিক পুলর চ্যাটার্জি স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

তিনি অভিযোগ করে বলেন, প্রকাশ্যে ন্যক্কারজনক ঘটনা ঘটলেও প্রতিবাদ জানাননি প্রধান শিক্ষক ও তার শিক্ষক স্বামী। উল্টো ঘটনা জানাজানি হলে বদলি এমনকি চাকরিচ্যুতির হুমকি দেন।ভুক্তভোগী এই শিক্ষিকা জানান, এই ঘটনায় তিনি চরমভাবে অপমানবোধ করেছেন। মানসিকভাবে ভেঙেও পড়েছেন। ঘটনার পর বিষয়টি তিনি সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. রুনা লায়লাকে জানিয়েছেন।

প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিতে বিদ্যালয় ছুটির পর উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরেও গিয়েছিলেন। কিন্তু অফিস ছুটি হয়ে যাওয়ায় অভিযোগ দেওয়া যায়নি।ভুক্তভোগী শিক্ষক দাবি করেন, তিনি মূলত বাটন মোবাইল ফোন ব্যবহার করেন। তার একটি অ্যান্ড্রয়েড ফোনও আছে। তাতে ফেসবুক আইডি চালু থাকলেও সেটি তিনি ব্যবহারে অভ্যস্ত নন। ওই ফোনটি বাসায় থাকে।

বাচ্চারা সেটিতে গেম খেলে, ছবি তোলে। তার অজান্তে মোবাইলে থাকা সকল ছবি দিয়ে টিকটক ভিডিও বানিয়েছিল শিশুরা। কিন্তু জানতে পেরে সেগুলো মুছে দিয়েছিলেন তিনি। জান্নাতুল ফেরদৌস জানান, শনিবার রাতে তাকে বান্ধবীর সঙ্গে তোলা একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠান প্রধান শিক্ষক। ফোন ওই সময় তার বোনের কাছে ছিল। অসাবধানতায় ছবিটি ফেসবুকের মাই-ডেতে চলে যায়।

রোববার সকালে তিনি বিদ্যালয়ে যান। সেদিন প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসি ছুটিতে ছিলেন। তাকে প্রধান শিক্ষকের ছবি ফেসবুকে শেয়ার করা নিয়ে জেরা করেন আরেক সহকারী শিক্ষক ইসমত আরা শিউলি। বিষয়টি অসাবধানতাবশত উল্লেখ করে তিনি ক্ষমতা চান।

তারপরও বিষয়টি প্রধান শিক্ষককে জানান ইসমত আরা শিউলি। তার বাড়িতে আরেক সহকারী শিক্ষিকা জেসমিন সুলতানা ববিকে পাঠিয়ে জোর করে মোবাইল ফোনটি আনান। রোববার পর্যন্ত ফোনটি তাদের কাছেই ছিল।

তবে ওই শিক্ষিকাকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসি। তিনি পাল্টা অভিযোগ করেন, ওই শিক্ষিকা দীর্ঘ দিন ধরেই তার ব্যক্তিগত ছবি নিজের ফেসবুকে দিয়ে আসছিলেন।

টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচারও করে আসছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি তা আমলেই নেননি। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। জানতে চাইলে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা. রুনা লায়লা। তিনি বলেন, প্রধান শিক্ষক আগে তাকে বিষয়টি জানিয়েছিলেন। পরে ভুক্তভোগী ওই শিক্ষকও জানিয়েছেন।

ঘটনাটি তার কাছে দুই শিক্ষকের দীর্ঘ দিনের অন্তর্দ্বন্দ্বের কারণেই ঘটেছে বলে মনে হয়েছে। দুপক্ষকে নিয়ে বসা হবে বলে জানিয়েছেন এই শিক্ষা কর্মকর্তা। শিক্ষককে কান ধরে ওঠবস করানোর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বুধবার বিকেলের দিকে প্রধান শিক্ষিকা মোবাইলে তাকে একটি সমস্যার কথা জানিয়েছেন।

কিন্তু তিনি বিষয়টি খোলাসা করেননি। তাছাড়া ভুক্তভোগী এ নিয়ে কোনো অভিযোগ করেননি। সহকারী শিক্ষা কর্মকর্তাও জানাননি বিষয়টি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ করা হলে বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম। তবে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Tags: শিক্ষিকাকে স্কুলে প্রকাশ্যে কান ধরে ওঠবস
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

বামনায় উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

বামনায় উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

September 24, 2026
কাঠালিয়ায় সাংবাদিক পুলর চ্যাটার্জি স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় সাংবাদিক পুলর চ্যাটার্জি স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

September 24, 2026
কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

September 24, 2026
ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

September 8, 2026
ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

September 8, 2026
ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

September 8, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

বামনায় উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

কাঠালিয়ায় সাংবাদিক পুলর চ্যাটার্জি স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ

বামনায় উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

বামনায় উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

September 24, 2026
কাঠালিয়ায় সাংবাদিক পুলর চ্যাটার্জি স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় সাংবাদিক পুলর চ্যাটার্জি স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

September 24, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত