নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের বি, জি, ইউনিয়ন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেন, খেলাধুলার মধ্যে থাকলে মাদকাসক্ত কম হয়।
আমরা চাই আগামী দিনে আমাদের এলাকার থেকে ছেলে মেয়েরা জাতীয় টিমে খেলবে। সেই কামনা বাসনা রাখি।শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নাই।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বি, জি, ইউনিয়ন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি সুভাষ করের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খাঁন সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবীর খান প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগসহ সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










