বিনোদন ডেস্কঃ ঢালিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও চিত্রনায়কা শবনম বুবলি সকল জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন।
১ অক্টোবর শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের শুটিং স্পটে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করতে আসেন। এমন খবরে মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়লে এই তারকা জুটিকে দেখতে ছুটে যান বিনোদন সাংবাদিকরা। কিন্তু সোনারগাঁও হোটেলের তাদের রাখা হয় কঠোর নিরাপত্তা বয়লে। যে কারণে আরটিভির প্রতিনিধি ছাড়া সাংবাদিকদের কেউ সেখানে ঢুকতে পারেননি। এমন তথ্য বাংলাভিশনকে জানিয়েছেন একাধিক গণমাধ্যম কর্মী।
বিষয়টি স্বীকার করেন সিনেমার পরিচালক সৈয়দ আশিক রহমান। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় ও সৈয়দ আশিক রহমান পরিচালনায় এ সিনেমার শুটিং চলেছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। শুটিং ইউনিটের সদস্য ব্যতীত অন্যদের স্পটে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।
জানা যায়, একটি গান বাদে গত বছর ২৬ সেপ্টেম্বর সাড়ে তিন মাসেই ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউনসহ বিভিন্ন জটিলতার কারণে সম্পন্ন করা সম্ভব হয়নি সিনেমার বাকি অংশের কাজ। সেই অসম্পন্ন সিনেমার কাজ সম্পন্ন করতেই আজ ফের একত্রিত হলেন এই আলোচিত জুটি।
সম্প্রতি চিত্রনায়কা বুবলির সন্তানকে ঘিরে আলোচনায় থাকা শাকিব খানের বিষয়টি পরিষ্কার করে দেন শুক্রবার বুবলির অফিসিয়াল ফেসবুক পেজে থেকে একটি পোস্টের মাধ্যমে। তিনি জানান, ‘তার সন্তানের বাবা শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান বীর।’ তার ঠিক পরপরই একই ছবি পোস্ট করে বিষয়টির সত্যতা স্বীকার করেন শাকিব খান নিজে।












