বরিশাল প্রতিনিধিঃ
দালালের খপ্পরে পড়া এক রোগীর পক্ষে কথা বলায় ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীর হামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে হত্যার অভিযোগ উঠছে।
হত্যার প্রতিবাদে ডায়াগনস্টিকের মালিক সহ দোষিদের গ্রেফতারের দাবীতে বাবুল মোল্লার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি সহ দলীয় অঙ্গ সংগঠনের নেকর্মীরা। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা আড়াইটা নগরীর সদররোডে বাবুল মোল্লার জানাযা নামাজ শেষে লাশ নিয়ে বিক্ষোভ করেন তারা।
জানাযার নামাজে বিএনপি দলীয় নেতা কর্মী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও নগরীর বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করে। পরে বাবুল মোল্লার কফিনে মহানগর আহবায়ক, সিনিয়র যুগ্ম আবায়ক ও সদস্য সচিব দলীয় পতাকা ও শেষবারের মত ফুলেল শ্রদ্ধা জানান মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
উল্লেখ্য,গত বুধবার নগরীর নিউরোলজী চিকিৎসক অমিতাভ সরকারের এক রোগীকে নগরীর জর্ডনরোডস্থ তথাকথিত গেইন ডায়াগনস্টিকে নিয়ে যাওয়া হয়। এসময় রোগীদের কথা কাটাকাটির এক প্রর্যায়ে মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন বাবুল মোল্লা রোগীদের ভুল চিকিৎসকের কাছে নিয়ে আসার প্রতিবাদ করলে তাকে ওই ডায়াগনস্টিকের মালিক,তার ছোট ভাই সহ কর্মচারী ও দালালরা বাবুল মোল্লাকে ভিতরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে তার শরীরের বিভিন্ন হাড় ভেঙ্গে একটি রোগী ধরা দালালের অটো সামনে ধাক্কা দিয়ে ফেলে দূর্ঘটনার নাটক রচনা করেন বলেন বলে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ ও জর্ডনরোড স্থায়ী বাসিন্দা মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য জুলহাস উদ্দিন মাসুদ এই অভিযোগ করেন।










