জনতার খবর ডেস্কঃ চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে নাস্তা করে বিল দেওয়ার ভয়ে ২০ তলা থেকে লাফ দিয়ে আরিফ কবির নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে। ১৫ নভেম্বর সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, হোটেল রেডিসন ব্লু’র ২০ তলায় অবস্থিত মেজুদা রেস্টুরেন্ট ও বারে নাস্তা করেন ওই যুবক। পরে বিল পরিশোধ না করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিল চাইলে তিনি আচমকা ২০ তলার রেলিং থেকে লাফ দিয়ে হোটেলের ষষ্ঠ তলার স্প্যা’র ছাদে পড়েন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে পুরো ঘটনা দেখা হচ্ছে।
সূত্রঃ বাংলা ভিশন।










