রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষ হয়েছে। শুক্রবার বিকেলে ফুটবল প্রশিক্ষনে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শিক্ষা অফিসার নরেশ গাইন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ফুটবলারসহ এলাকার ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন।










