রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর আদর্শপাড়া নুরানী মাদ্রাসার নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।অদ্য ২৭ মার্চ সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সালেহীনের সভাপতিত্বে প্রধান শিক্ষক মাওঃ মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়াখালী দারুসসালাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাকীন বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইযা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার, পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির খান প্রমূখ।অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক -শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্ধ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে সকল শিক্ষার্থীদে রজনী গন্ধা ফুল দিয়ে বরণ করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।










