রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্য সহ মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থালেই নিহত হয়েছে। শুক্রবার রাত সোয়া এগারটার দিকে জেলার রাজাপুর উপজেলার ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কের নৈকাঠি পালবাড়ি নামক স্থানে এ দূঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান পিরোজপুর থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলে করে দুই আরোহী পিরোজপুরে দিকে যাচ্ছিলো। এসময় মোটর সাইকেল ও কাভার্ডভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।
রাজাপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। নিহতরা হলেন আলী হায়দার হোসন মহারাজ এবং সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন সাহিন, দুজনই রাজাপুর উপজেলার বাসিন্দা। কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে, তবে পালিয়ে গেছে চালক।
একটি মটর সাইকেল ও একটি ট্রাকের মুখমুখি সংঘর্ষ হয়েছে সংবাদ পেয়ে ফোর্স সহ গটনা স্থলে যাই গিয়ে দেখি মটর সাইকেল আরহি দুইজন স্পট ডেট। এবং ট্রাকাট ঘটনা স্থল থেকে পালিয়ে গেছে আমি ফোর্স সহ ঘটনাস্থল এর একটু দুর থেকে ট্রাকটিকে আটক করি।










