রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠি রাজাপুর উপজেলার বাদুরতলা বাজারে বিষখালী নদীর ভাঙ্গনে ৬ টি দোকান বিলীন হয়েছে। সোমবার দুপুরে এই ৬ টি দোকান বিষখালী নদী গর্ভে বিলিন হয়ে যায়। এসময় স্থানীয়দের চেষ্ঠায় চারটি দোকান রক্ষা করা গেছে।
স্থানীয়রা জানায়, লঘু চাপের প্রভাবে বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেই সাথে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পানি বৃদ্ধি ও বৃষ্টির কারনে নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়ে হঠাৎ ৬ টি দোকান বিষখালী নদীতে বিলিন হয়ে যায়।
এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।










