রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে স্থানীয় সকল কবরবাসী ও মরহুম আব্দুল জব্বার এর রুহের মাগফিরাত কামনায় একই গ্রামের চল্লিশ জন কুরআনের নবীন হাফেজকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার বিকেলে জেলার রাজাপুর উপজেলার সোনারগাঁও জামিয়া ইসলামীয়া কওমী মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজদের ক্রেষ্ট তুলে দেন রাজাপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আসাদুজ্জামান। হাফেজ আব্দুল হালিম বোখারীর ব্যবস্থাপনায় ও আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আল আমিন দোহারী ও কারী আবু হানিফ সহ অনেকে।










